সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মৌলভীবাজার

প্রধানমন্ত্রীকে গালি দিয়ে টিকটক, যুবক গ্রেপ্তার


DhakaReport24.com || 2026-10-04
প্রধানমন্ত্রীকে গালি দিয়ে টিকটক, যুবক গ্রেপ্তার

টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মৌলভীবাজারে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকের নাম মামুন। তিনি সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে।

শনিবার (৩ অক্টোবর) রাত ১১টায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় মৌলভীবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মামুনকে তার নিজ বাড়ি থেকে আটক করে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মামুন টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।


গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ অভিযোগ করে বলেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালিগালাজ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। এর পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন


মৌলভীবাজার সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি আমরা জানতে পারি। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম