সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, চুরি হচ্ছে দোকানের সাইনবোর্ড পর্যন্ত! ‎


‎নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2026-10-05
রাজধানীর খিলগাঁওয়ে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, চুরি হচ্ছে দোকানের সাইনবোর্ড পর্যন্ত!   ‎

‎রাজধানীর বিভিন্ন এলাকার মতো খিলগাঁওয়ে ইদানিং অহরহ ঘটছে চুরি,ছিনতাইয়ের ঘটনা। ব্যবসায়ীরা দিশেহারা। এমনকি চুরি হয়ে যাচ্ছে দোকানের সাইনবোর্ড পর্যন্ত। রাতে এসব অঞ্চলে টহল পুলিশ থাকার কথা। যদিও পুলিশের উপর জনগণের আস্থা এখন শূন্যের কোঠায়।

‎সরেজমিনে তদন্ত করে দেখা গেছে ব্যবসায়ীরা রাতে দোকান বন্ধ করে বাসায় গেলে সকালে এসে দেখ যায় দোকানের মূল্যবান সাইনবোর্ডটি চুরি হয়ে যাচ্ছে। কারো কারো দোকানও চুরি হচ্ছে।  এ বিষয়ে পুলিশের দারস্থ হয়েও কেউ যে কোন সুরাহা পাচ্ছে এমন নয়।  খিলগাঁও চৌরাস্তার ব্রান্ড বাংলা মডেল মেডিসিন শপের কর্ণধার মিসেস তাসলিমা জানান- গতকাল রাত  আমাদের দোকানের ডিজিটাল সাইনবোর্ডটি চুরি হয়ে গেছে, প্রায় ৩১ হাজার টাকা খরচ করে আমরা সাইনবোর্ডটি তৈরি করিয়েছিলাম। 

‎সামনের বাড়ির দারোয়ান মানিক বলেন- রাতে দেখেছি, প্রায় ৮/৯ জন লোক এক সাথে এসে সাইনবোর্ড খুলে নিয়ে গেছে।  তাদের হাতে ধারাল অস্ত্র ছিলো। আমি একা থাকায় ভেতর থেকে চিৎকার দিয়েছি কিন্তু চোরেরা তেমন ভ্রূক্ষেপ করেনি।

‎পাশেই তাঁতের কাপড় শপিং সেন্টারের মালিক সাইদুল হক মামুনও জানান কিছুদিন আগে দিনের বেলায় তার দোকানে চুরি হওয়ার কথা। তিনি জিডি করেছেন। 

‎চুরি হয়েছে পাশ্ববর্তী হরাইজন ডেন্টালের সাইনবোর্ডও। 

‎মদিনা লাইভ বেকারির কর্মচারী রবিউল জানান- এক সপ্তাহের মধ্যে তাদের দুইবার সাইনবোর্ড চুরি হওয়ার কথা।  

‎খিলগাও চৌরাস্তার দাদা-দিদি বস্র বিতানের  মালিক বিকাশ রঞ্জন সরকার বলেন- ১৯ অক্টোবর মাঝরাতে  আমার দোকানের সাটার কেটে প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। জিডি করেছিলাম। পুলিশ তেমন কোন ভুমিকা পালন করে নি।

‎মুদি দোকান কসবা স্টোরের মালিক আবদুল খায়ের বলেন- ১ অক্টোবর তার দোকানে দিনের বেলায় এসে প্রতারক চক্র ক্যাশ লুট করে নিয়ে যায়।  তিনি বলেন এ বিষয়ে পুলিশকে জানানটা অহেতুক বিরম্বনা ছাড়া আর কিছুই মনে হয়নি বলে তিনি আর জিডিও করেননি।

‎খিলগাঁও চৌরাস্তার বি-বাড়িয়া মিষ্টির দোকানের মালিক বিজয় ঘোষ বলেন - কিছুদিন আগে তার দোকানের সাইনবোর্ড চুরি হয়ে গেছে, এবং গতকাল রাতে তার দোকানের এসির তামার পাইপ কেটে নিয়ে গেছে এবং মালামাল পরিবহনের একটা রিকশা ভ্যান দোকানের সামনে থেকে চুরি হয়ে গেছে।  তিনি বলেন - এতো অনিরাপদ পরিস্থিতিতে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাবসা করে টিকে থাকা মুশকিল। 

‎এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঢাকারিপোর্ট২৪কে বলেন-  চুরি হলে দেখবো, উদ্ধার করার চেষ্টা করবো। 

‎'কিন্তু প্রতি রাতেইতো চুরি ঘটনা ঘটছে' এমন প্রশ্নের জবাবে জনাব সাইফুল ইসলাম বলেন- আমরা টহল বাড়াচ্ছি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম 

‎