মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা


DhakaReport24.com || 2026-11-03
নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে বাংলাদেশ নারী দল।

আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরের আগে মঙ্গলবার দল ঘোষণা করেছে বিসিবি। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

এর আগে বাংলাদেশ নারী দলের নেতৃত্বে ছিলেন নিগার সুলতানা জ্যোতি। তবে তিনি অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ায় নতুন নেতৃত্বের ভার দেওয়া হয়েছে নাহিদাকে। অবশ্য ঘোষিত দলে জায়গা ধরে রেখেছেন সাবেক অধিনায়ক জ্যোতিও।

বাংলাদেশ স্কোয়াড

নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা, সাথী রানী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম