শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঢাকা

মোহাম্মদপুরে এপিবিএনের গাড়িতে আগুন


DhakaReport24.com || 2026-11-28
মোহাম্মদপুরে এপিবিএনের গাড়িতে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি অকেজো গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে, আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পালানোর সময় দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বসিলা রোডে শাহজালাল হাউজিংয়ের গেটের বিপরীতে এপিবিএন-১-এর এমটি শেডের সামনে রাখা একটি অকেজো ফোর্ড গাড়িতে আগুনের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বরগুনার মিরাজ (৩৩) ও নওগাঁর রনি মণ্ডল (৩৬)। তারা ঢাকার মিরপুর এলাকায় বসবাস করতেন। বর্তমানে তারা শেরেবাংলা নগর থানা হেফাজতে রয়েছেন।

অন্যদিকে, একই দিন রাত ২টা ২৫ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানাধীন এসআরবি-২ গলিতে কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পকেট গেটের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পালানোর সময় স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুজনকে আটক করেন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, আজ ভোর রাতে বসিলা এলাকার এপিবিএন এর সামনে অকেজো পার্কিং করা একটি গাড়িতে আগুনের ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে এপিবিএন-১-এর একজন উপপরিদর্শক (এসআই) ও দুজন কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, আগারগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম