শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : নেত্রকোনা

রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা


DhakaReport24.com || 2026-08-04
রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা

নেত্রকোনা সদর উপজেলার নন্দুরা গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে এলাকাবাসী আটক করেছে রিপন মিয়াকে। এ ঘটনায় স্থানীয়ভাবে অনুষ্ঠিত সালিশে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী। একই সঙ্গে তাঁকে গ্রাম ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত রিপন মিয়া ওরফে রিপন ভিডিও সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে তিনি পাশের নন্দুরা গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।

গ্রামবাসীর ভাষ্য, সম্প্রতি নন্দুরা গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে রিপন মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গতকাল সোমবার বিকেলে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁকে আটক করে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশে ৫ লাখ টাকা জরিমানা এবং নন্দুরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করেন তাঁরা।

এদিকে স্থানীয়দের কয়েকজন বলেন, এর আগেও স্ত্রী সন্তানের পরিচয় গোপন করা ও বাবা-মায়ের দেখাশোনা না করার অভিযোগ উঠেছিল। এ ঘটনায় রিপন মিয়াকে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। পরে তিনি নিজের মায়ের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন।

তবে এ ঘটনায় রিপন মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। এমনকি তার মুঠোফোনটি বন্ধ রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম