সমাজ ও মানুষের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আকন্দ।
এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, "সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে রাজনীতি করুন। জীবিকার জন্য ব্যবসা করুন, রাজনীতি নয়।"
রফিকুল ইসলাম আকন্দ বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের সামগ্রিক উন্নয়ন। ব্যক্তিগত বা আর্থিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে রাজনীতিকে ব্যবহার করা ঠিক নয়।
তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য জীবিকা অর্জনের একটি সম্মানজনক পথ। আর রাজনীতি হওয়া উচিত জনসেবার আদর্শিক ক্ষেত্র।
এসময় তিনি রাজনীতিতে নৈতিকতা, সততা ও জনকল্যাণের মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে সকল রাজনৈতিক কর্মী ও সচেতন নাগরিককে সমাজ ও দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।