শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে ১৪পিস ইয়াবা সহ আটক ১


মদন (নেত্রকোনা) সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-07-12
মদনে ১৪পিস ইয়াবা সহ আটক ১

নেত্রকোনার মদনে ১৪ পিস ইয়াবা সহ রহমত আলী (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ১১ জুলাই শনিবার রাত ৯ টার দিকে উপজেলার কদমতলী বাজার থেকে তাকে আটক করা হয়। 

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে রহমত আলী মদন দক্ষিণ পাড়া গ্রামের আবু চান মিয়ার ছেলে। তিনি এলাকায় মাদক কারবার করে আসছেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কদমতলী বাজারে পেছন থেকে ১৪ পিস ইয়াবাসহ তাকে আটক করে। ১২ জুলাই রবিবার পুলিশ  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই দিন দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়।

মদন থানার পরিদর্শক তদন্ত অসীম কুমার সরকার জনান মাদকের বিশেষ অভিযানে কদমতলী বাজার থেকে রহমত আলী নামে এক যুবককে ইয়াবাসহ আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম