বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন উলামা সম্মেলন ও সমাবেশ আয়োজন করছে। এসব সম্মেলনের মূল লক্ষ্য হলো দেশের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ করা, ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করা এবং ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত করা।
এরি ধারাবাহিতায় নেত্রকোনা জেলার মদন উপজেলা জামায়াতে ইসলামী উপজেলা উলামা বিভাগের উদ্যােগে ১০ জুলাই শুক্রবার বেলা ৩ ঘটিকায় উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান শামীম এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা আমীর, মাওলানা অধ্যাপক সাদিক আহমেদ হারিছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর উলামা সভাপতি জনাব মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া,মদন উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম, মদন পৌর আমীর জনাব মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া এছাড়াও বিভিন্ন ইউনিয়ের সভাপতিগণ সহ স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন
ওলামায়ে কেরামগণ নবী রাসুলগণের ওয়ারিশ এ ওয়ারিশ শুধু মসজিদ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে নয় পরিবার,সমাজ ও রাষ্ট্র তথা সকল ক্ষেত্রেই প্রকৃতপক্ষে নবীদের অনুসরণ করার আহবান জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম