শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2026-09-25
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের নাগরিকদের ক্ষমতাহীন রেখে কোনো দেশ কখনো শক্তিশালী হতে পারে না। ধর্ম-বর্ণ ও দল-মত‌নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, সরকার সেই পরিবেশ গঠনে কাজ করছে।

নিজের স্বপ্নের বাংলাদেশের চিত্র তুলে ধরে তিনি বলেন, তরুণরা নির্ভয়ে স্বপ্ন বাস্তবায়ন করবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে পথ চলবে এবং শিশুরা পূর্ণ বিকাশ নিয়ে বেড়ে উঠবে—এমন একটি সমাজ আমরা চাই। এ জন্য আমাদের মূল নীতিই হচ্ছে—'সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ'।

দেশে বর্তমানে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও বিনিয়োগবান্ধব পরিবেশ বহাল রয়েছে উল্লেখ করে তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানান।

ভাষণের শেষ অংশে বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘের নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এর আগে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান এবং বিদায়ী সভাপতি এনালেনা বেয়ারবককে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম