শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদন উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা


মদন (নেত্রকোনা) সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-07-06
মদন উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার মদন উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নব গঠিত  কমিটিতে  মোঃ শামীম হাসানকে সভাপতি ও সাইমন আকন্দ লিমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রোববার রাতে 

‎জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী  এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

অনুমোদনপত্রে আগামী ৩০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, মদন উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের আলোচনা শুরু থেকেই সভাপতি ও সম্পাদক পদে প্রত্যেকেই জেলা নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। জেলা ছাত্রদল উপজেলা কমিটি গঠন করতে সম্মেলনের জন্য মদন উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটিকে নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী গত ১৪জুন মদন উপজেলা পাবলিক হলে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতা প্রার্থিতা ঘোষণা করেন। পরে দীর্ঘ পর্যালোচনা করে জেলা কমিটি রোববার ৫ জুলাই রাতে মো. শামীম হাসানকে সভাপতি ও সাইমন আকন্দ লিমনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি প্রকাশ করেন। এ কমিটিতে গোলাম কিবরিয়া সিনিয়র সহ-সভাপতি, শেখ মেহেদী হাসান পরশ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও লায়ন তালুকদার কে সাংগঠনিক সম্পাদক করা হয়। ‎এদিকে নতুন কমিটি ঘোষণার পর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মী ও নিজ নিজ সমর্থকেরা।

‎নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমন জানান, মজলুম জননেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রম বেগবান করা এবং দলের কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। অতীতে দলের প্রয়োজনে ঝাপিয়ে পরেছি। ভবিষ্যতেও দলের যে কোন সংকটে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।


কমিটির সভাপতি মোহাম্মদ শামীম হাসান বলেন, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরির জনগণের অভিভাবক লুৎফুজ্জামান বাবর ও বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাব। তারা আরো জানান সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র অনুসরণ করে মদন উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম