শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে প্রথম উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত


আঃ লতিফ মোতাহার ( লিটন) মদন(নেত্রকোনা) প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2026-05-22
মদনে প্রথম উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

নেত্রকোনার মদনে উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও মদন  উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আল মাহবোব আলমের(আল আমিন)পিতা আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিতে হয়েছে।

শুক্রবার(২২শে মে)এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

পরিবার সূত্রে জানা যায়, মরহুম আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ ছিলেন মদন উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান। তার হাত ধরেই আধুনিক মদনের পথ চলা শুরু হয়। তিনি ১৯২৫ সালের ১লা ডিসেম্বর জন্ম গ্রহন করেন এবং ২০১১সালের ২২শে মে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৯০সাল পর্যন্ত মদন উপজেলা পরিষদের প্রথম  চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যু কালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন। 


মরহুমের ছোট ছেলে উপজেলা সার ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব আল মনসুরুল আলম(আরিফ) জানান, আমার বাবা ছিলেন মদন উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান। বাবা তার জীবনেকালের সব সময় মদন উপজেলা মানুষের দুঃখ কষ্ট লাঘবের চিন্তা করে গিয়েছেন। তিনি সব সময় মানুষের উপকার করার চেষ্টা করেছেন। আজ বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে  সকল শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনদের কাছে বাবার জন্য দোয়া চাই।