শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন মদনের এএসপি মিজানুর রহমান


আঃ লতিফ মোতাহার (লিটন),মদন (নেত্রকোনা) প্রতিনিধি
DhakaReport24.com || 2026-05-21
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন মদনের এএসপি মিজানুর রহমান

জেলা পুলিশের এপ্রিল ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান।

গতকাল বুধবার সকালে ময়মনসিংহ জেলা পুলিশ এর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান মহোদয়ের নিকট থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

এএসপি মোঃ মিজানুর রহমান নেত্রকোনা জেলা,মদন উপজেলার খাগুরীয়া গ্রামের জনাব মুসলিম উদ্দিন মাষ্টার সাহেবের সন্তান।

তিনি ২০২৫ সালের নভেম্বর মাসে ময়মনসিংহ জেলা, হালোয়াঘাট সার্কেল হিসেবে যোগদান করেন।

তাঁর সাথে কথা বললে তিনি বলেন, পুরস্কার প্রাপ্তি আমার দায়িত্ববোধকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আগামী দিনগুলোতেও অত্র এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্নীতিরোধ এবং জনসেবার মান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি সর্বোচ্চ সচেষ্ট থাকব। তিনি আরো বলেন, ‘জেলা শ্রেষ্ঠ সার্কেল’ হিসেবে আমাকে নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম