শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : নেত্রকোনা

এম পি বাবরের জন্য আড়াই মাস রোজা, হাসপাতালে ভর্তি খুদেজা


আঃ লতিফ মোতাহার ( লিটন) :
DhakaReport24.com || 2026-05-20
এম পি বাবরের জন্য আড়াই মাস রোজা, হাসপাতালে ভর্তি খুদেজা

৬৫ বছর বয়সী নারী খুদেজা আক্তার। নিয়ত ছিল লুৎফুজ্জামান বাবর এমপি হলে দীর্ঘ আড়াই মাস রোজা রাখবেন তিনি। গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন সংসদ সদস্য লুৎফজ্জামান বাবর। বিজয়ী হওয়ার পর গত একুশে মার্চ ঈদুল ফিতরের পরের দিন থেকে খোদেজা আক্তার তার মানতের দীর্ঘ আড়াই মাসের রোজা রাখতে শুরু করেন। 

রোজা রেখে কয়েকবার অসুস্থ হলেও রোজা ভাঙ্গেনি খুদেজা । আজ বুধবার হঠাৎ অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

পরিবারে লোকজনের সাথে কথা বলে জানা গেছে,  আওয়ামী শাসনামলে দীর্ঘ ১৭ বছরের কারা নির্যাতিত হয়ে জেলে বন্দী ছিলেন নেত্রকোনা-৪(মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তার এই দুঃখ কষ্টের কথা লোক মুখে শুনে তার সুস্থতা ও কারা মুক্ত হয়ে যাতে আবারো এমপি হতে পারেন তার জন্য দীর্ঘ আড়াই মাস রোজা রাখার মানত করেন মদন উপজেলার চানগাঁও(চকপাড়া)গ্রামের মৃত আব্দুল হাসেমের স্ত্রী ৬৫ বছর বয়সী গৃহিণী  খুদেজা আক্তার। 

এর আগে পবিত্র রমজানের দীর্ঘ এক মাস রোজা রাখেন তিনি।কিন্তু দীর্ঘ এই রোজা রাখা কারণে উনাকে ৮ থেকে ১০বার হাসপাতালে এসে ভর্তি হতে হয়েছে কিন্তু তিনি তার রোজা রাখা থেকে বিরত হননি। আজ(২০শে মে)সকালে আবারও হঠাৎ করে অসুস্থ হলে তাকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করেন পরিবারের লোকজন।

ছেলে শেখ রবিন ও ছেলের বউ রনি আক্তার  জানান, আমরা আমাদের মায়ের কাছ থেকে জানতে পারি তিনি নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর যদি কারাবরণ থেকে মুক্তি পেয়ে আবারোও সংসদ সদস্য হতে পারেন তাহলে তিনি উনার জন্য দীর্ঘ আড়াই মাস রোজা রাখবেন। সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বিজয়ী হওয়ার পর গত একুশে মার্চ মায়ের মানত পূরণ করতে রোজা রাখতে শুরু করেন।দীর্ঘদিন রোজা রাখার কারণে তিনি আট থেকে দশ বার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করতে হয়েছে কিন্তু আমাদের শত চেষ্টার পরেও তিনি রোজা ভাঙতে রাজি হননি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল হুদা খান বলেন, তিনি(খুদেজা আক্তার)দীর্ঘদিন রোজা রাখার কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন,তাই উনাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।উনার সুস্থতার জন্য যা যা করা প্রয়োজন তা আমরা হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম