শরিয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ নাসির ও স্বাস্থ্য কর্মীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মে বুধবার দুপুরে ইউএইচএফপিও ফোরাম বাংলাদেশ এর আয়োজনে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নিরাপদ স্বাস্থ্য সেবার পরিবেশ, আইন সুরক্ষা এবং চিকিৎসকের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবি তোলা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম