নেত্রকোনার মদন উপজেলায় গরু চুরির অভিযোগে স্বামী-স্ত্রী দু'জনকে জেল হাজতে পাঠিয়েছে মদন থানা পুলিশ। অভিযুক্তরা হলো উপজেলার পাছআলমশ্রী গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে মোঃ নয়ন মিয়া (৫৫) এবং তার স্ত্রী ডেইজি আক্তার (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) সোনাখালী গ্রামের রঙ্গু মিয়ার ছেলে ইনছু মিয়ার গরু চুরি হয়।
বিশেষ সংবাদের ভিত্তিতে এসআই খোর্শেদ ও এসআই তারা মিয়াসহ পুলিশ ফোর্স আজ মঙ্গলবার (১২ মে) রাইটুটি গ্রাম হতে গরুসহ ওই দু'জনকে আটক করে থানায় নিয়ে আসে এবং বিকালে তাদের আদালতে প্রেরণ করেন।
আরও জানা যায়, অভিযুক্ত নয়ন মিয়ার বিরুদ্ধে অন্য একটি চুরির মামলায় ৮ মাসের সাজা ওয়ারেন্ট রয়েছে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মোঃ তরিকুল ইসলাম অপরাধ দমন এবং পরোয়ানা ভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম