নেত্রকোনার মদনে ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এই স্লোগানকে সামনে রেখে মদন উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) পালন করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
শুক্রবার (১ মে) সকাল ১০ টায় শ্রমিক সমাবেশ, আলোচনা সভা ও র্যালি করে উপজেলা সংগঠনের নেতাকর্মীরা।
সকাল ১০ টায় মদন উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সামনের এলাকায় আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মদন উপজেলা শাখার সভাপতি জনাব আবুল হাসনাত, উপজেলা নায়েবে আমির জনাব রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাষ্টার),উপজেলা সেক্রেটারি জনাব মাওলানা ফরিদুল ইসলাম। চানগঁও ইউনিয়ন সভাপতি এমদাদ হোসেন সহ অন্যন্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি শ্রমিক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মদন উপজেলা পাবলিক হল মাঠে এসে শেষ হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম