শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদন হাওরে ধান কর্তন উৎসব উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর


মদন( নেত্রকোণা) সংবাদদাতা :
DhakaReport24.com || 2026-04-12
মদন হাওরে ধান কর্তন উৎসব উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর

নেত্রকোণা মদনে হাওরাঞ্চলের কৃষকদের খোঁজখবর নিতে নেত্রকোনা৪( মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের এমপি ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপজেলার গোবিন্দশ্রী বাড্ডা হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন উৎসবের উদ্ধোধন করেন।

পরে বালালী গ্রামের সামনে তলার হাওরে শীলা বৃষ্টিতে বোরো ধান ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল পরিদর্শন করেন।

এর আগে রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপত্বিতে সকল কর্মকর্তাদের নিয়ে  উপজেলার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করেন। দুপুরে তিনি হাওর এলাকায় বোরো ধান কর্তন উৎসব উদ্বোধনের পর কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কৃষকদের দুঃখ-দুর্দশা শোনেন এবং তাদের সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতিবৃষ্টির কারণে হাওরে পানি জমে থাকায় কোথাও কোথাও বাঁধ কেটে পানি নিষ্কাশন করা হচ্ছে, আবার কিছু জায়গায় নতুন বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ চলছে। কৃষকদের ফসলের ক্ষতি কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে, তিনি আরও বলেন, “আল্লাহর রহমতে এ বছর হাওরে ভালো ফলন হয়েছে। কৃষকরা যাতে দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারে সে জন্য সরকার সব ব্যবস্থা করবে।

জেলেদের উদ্দেশে তিনি বলেন, আগামী তিন থেকে চার মাস হাওরে পোনা মাছ না ধরার আহ্বান জানান তিনি বলেন, এ কয়েকটি মাস পোনা মাছ ধরা বন্ধ রাখতে হবে। তিনি নিজেও পোনা মাছ ছাড়ার উদ্যোগ নেবেন বলে জানান। এ ছাড়া পোনা সংরক্ষণে স্থানীয়ভাবে কমিটি গঠন করার আহ্বান জানান এবং কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন। তিনি আরে বলেন আমার এলাকায় কোন মাদকের স্থান থাকবে না এ বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ প্রদান করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম