শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদন প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


আঃ লতিফ মোতাহার মদন(নেত্রকোনা) প্রতিনিধি :
DhakaReport24.com || 2026-03-11
মদন প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোনা জেলার মদন উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ,  সুধীজন ও প্রেসক্লাব সদস্যদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মদন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহাবুব আলমের সভাপতিত্বে ও প্রসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকতার উজ্জল এর সঞ্চালনায়, বুধবার (১১ মার্চ) ২১ রমজান সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) শাওলিন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা  বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়নের চেয়ারম্যন  নূরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যন  রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির উপদেষ্টা মির্জা রমজান আলী, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তায়েব রহমান, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, সামছুল আলম লালু, যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নেত্রকোনা ৪ আসনের এমপি মহুদয়ের ব্যাক্তিগত কর্মকর্তা মাহমুদুল হাসান, মদন উপজেলা জামায়াতের নায়েবে আমির, রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার। 

প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ, আলেম-উলামা, স্থানীয়  গণমাধ্যমের অন্যান্য সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা শেষে অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম