শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : নেত্রকোনা

শ্বশুরের বাসার স্বর্ণালংকার লুট করল পিতা-পুত্র


মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2026-03-10
 শ্বশুরের বাসার স্বর্ণালংকার লুট করল পিতা-পুত্র

নেশার টাকার জন্য শ্বশুরের বাসার স্বর্নলংকার লুট করার অভিযোগে পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। রবিবার (৮ মার্চ) রাতে নেত্রকোনার মদন পৌরসভার শ্যামলী রোডের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,  ময়মনসিংহের গফরগাঁও এর মধ্যে বাজার এলাকার বরুণ চন্দ্র কর্মকার (৪৫) ও তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)। 

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় বছর দেড় এক আগে মদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিচ্ছন্ন কর্মী ও পৌরসভার বাসিন্দা অমূল্য চন্দ্র দাসের মেয়েকে বিয়ে করে বরুনের চন্দ্র কর্মকারের ছেলে তরুণ । বিয়ের দুই মাস পরেই তরুণ তার স্ত্রী ও পিতাকে নিয়ে শ্বশুরালয় মদন চলে আসে। কিছুদিন পরেই শ্বশুরের বাসার পাশে শ্যামলী রোড এলাকায় অনু মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তরুণের পিতা মদন পৌরসভার মাতৃ জুয়েলার্স নামক একটি কাজ করে। 

প্রায় এক সপ্তাহ আগে নেশার টাকার জন্য তরুণ ও তার বাবা বরুণ মিলে শ্বশুর অমূল্যর বাসা থেকে প্রায় লক্ষাধিক টাকা স্বর্নলংকার লুট করে নিয়ে যায়। রবিবার রাতে পুনরায় নেশার টাকার জন্য শ্বশুরের ঘরে স্বর্নলংকার আনতে গেলে ধরা পড়ে। স্থানীয় লোকজন তাদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। তবে স্বর্নলংকার নেওয়ার বিষয়টি পিতা-পুত্র  স্বীকার করে। 

এ বিষয়ে বরুণ চন্দ্র কর্মকার বলেন,' টাকার চাপ ছিল। তাই স্বর্নলংকার নিয়ে বিক্রি করে দিছি। এটা করা আমাদের ঠিক হয়নি। ' 

এ বিষয়ে তরুণ চন্দ্র কর্মকার বলেন,' আমি আগে নেশা করতাম, কিন্তু এখন আর নেশা করিনা। আমার বাবা শ্বশুরের ঘর থেকে স্বর্নলংকার চুরি করছে আরো এক সপ্তাহ আগে। এটা করা আমাদের ঠিক হয়নি।' 

এ ব্যাপারে অমূল্য চন্দ্র দাস জানান, ' আমার মেয়ের জামাই নেশাগ্রস্ত। বিয়ে পর মেয়ের অলঙ্কার সব বিক্রি করে দিছে৷ এখন আবার নেশার টাকার জন্য  বাপ- বেটা মিলে আমার ঘরের স্বর্নলংকার লুট করে নিয়ে বিক্রি করে দিয়েছে। আমি থানায় মামলা করবো।' 

জানতে চাইলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ' এই ঘটনায় পিতাপুত্র দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। '

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম