শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


আঃ লতিফ মোতাহার, মদন (নেত্রকোনা) সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-03-09
মদনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মদন উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি রাশিদা আক্তার রুবির সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি  আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে মদন উপজেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে মদন শহিদ শ্মরনিকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি শাহিদা আক্তার রুবির সভাপতিত্বে মদন শহিদ শ্মরনিকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

স্থানীয় সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির এম্পাওয়ার হার প্রকল্পের কোঅর্ডিনেটর জনাব মাসুম ইবনে জয়নাল এর সঞ্চালনায় নারী দিবসের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নারীনির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আঃ গনি আকন্দ,মদন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন তালুকদার উজ্জল, জাতীয় দৈনিক ইনকিলাবের মদন উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন বাবুল, জেন্ডা ইকুয়ালিটি ফোরামের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা আক্তার,স্বাবলম্বী উন্নয়ন সমিতির মনিটরিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান, মাসুম ইবনে জয়নাল, মহশিন মিয়া,চয়ন সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে। আলোচনার শেষে বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার তুলে দেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম