শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক ৩


মদন,(নেত্রকোনা) সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-03-07
মদনে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক ৩

নেত্রকোনার মদন উপজেলায় অসামাজিক কার্যকলাপে দায়ে তিন জনকে আটক করেছে মদন থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের, কদমশ্রী গ্রামের রনি মিয়া(২৬), তার স্ত্রী রুবি আক্তার(২৭) ও ময়মনসিংহ জেলা পাগলা থানার আঁখি আক্তার। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,শুক্রবার ৬ মার্চ সন্ধায় মদন পৌরসভার সামনে হাসেম মেম্বারের ভাড়া বাসায় তাদের তিনজন সহ কয়েক জনের অসামাজিক কার্যকলাপের উপস্থিতি টের পায় স্থানীয় লোকজন। পরে তারা মদন থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের কে জিজ্ঞাসাবাদ করলে তারা তেমন কোন সদোত্তর দিতে না পারায় তাদেরকে আটক করে পুলিশ। আজ ৭ মার্চ তাদের কে আদালতে পাঠায় পুলিশ। 

মদন থানা অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মদন পৌরসভার সামনে হাসেম মেম্বারের ভাড়া বাসায় কয়েক জন অসামাজিক কার্যকলাপের জন্য এসেছে।পরে পুলিশ গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা তেমন কোন সদোত্তর দিতে পারে নি তাই তাদেরকে আটক করে পুলিশ। আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম