শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে নিখোঁজের ৩০ ঘণ্টা পেরোলেও সন্ধান মেলেনি শিশু আরিয়ানের


মদন (নেত্রকোনা) সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-02-26
মদনে নিখোঁজের ৩০ ঘণ্টা পেরোলেও সন্ধান মেলেনি শিশু আরিয়ানের

নেত্রকোনার মদন উপজেলায় আরিয়ান নামের ৫ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৩০ ঘণ্টা পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ আরিয়ান (আরফান)মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বিন্নি গ্রামের আনিস মিয়ার (৫০) মেয়ের ছেলে। এক মাস পূর্বে মা সহ আরিয়ান তার নানার বাড়িতে বেড়াতে আসে। নিখোঁজ শিশু আরিয়ান কেন্দুয়া উপজেলার মুজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের সানাউল্লাহ মিয়ার (৩৫) ছেলে।

বুধবার ( ২৫ ফেব্রুয়ারি ) দুপুর ১২টার দিকে আরিয়ান নিখোঁজ হয় নানার বাড়ি থেকে। পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের আগে নানা বাড়িতে খেলছিল শিশু আরিয়ান। তার পাশ দিয়ে বয়ে গেছে মগড়া নদী।

নদীর পাড়েই  নিখোঁজ শিশু আরিয়ান এর পরনের জামা কাপড় পাওয়া যায়। ঘটনার পরপরই এলাকাবাসী ওই নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ময়মনসিংহের একটি ডুবুরি দল বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আড়াই ঘণ্টার চেষ্টার পর শিশুটির খোঁজ না পেয়ে তারা অভিযান স্থগিত করেন।

পরিবার ও স্থানীয়দের মনে প্রশ্ন শিশু  আরিয়ান খেলা করছিল, তার পরনের জামা কাপড় নদীর পাড়ে পাওয়া গেলো। এ ঘটনায় ময়মনসিংহ ডুবুরী টিম তিন ঘন্টা নদীতে খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি শিশু আরিয়ানের। তাহলে আরিয়ানের কি হলো?

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ) মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসনাত জামান  ঘটনাস্থল পরিদর্শন করেন।এদিকে সন্তান নিখোঁজের ঘটনায় নিস্তব্ধ হয়ে পড়েছে গোটা পরিবার। তাদের আহাজারি আর চাপা কান্নায় যেন ভারী হয়ে উঠেছে আকাশ! এ ঘটনায় আরিয়ানের নানা বুলবুল খান বাদী হয়ে মদন থানায় শিশু আরিয়ান নিখোঁজের সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসনাত জামান বলেন, এখনও পর্যন্ত শিশু আরিয়ান এর  খোঁজ মেলেনি। থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি হয়েছে খোঁজাখুঁজি অব্যাহত আছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম