শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ আটক ১


মদন (নেত্রকোনা) সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-02-25
মদনে যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ আটক ১

নেত্রকোনা মদন পৌরসভায় মাদকাসক্ত রাজীব (২৬) নামের এক যুবককে ধারালো অস্ত্রসহ যৌথবাহিনী আটক করেছেন। আটককৃত মাদকাসক্ত রাজিব উপজেলা চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায়  মদন পৌরসভার ৭ নং ওয়ার্ডের বৈশ্য পাড়া কেন্দুয়া রোড এর পার্শে যৌথ বাহিনী তাকে আটক করেন।

স্থানীয় এলাকাবাসী ও পরিবার  সুত্রে জানা যায়, দীর্ঘদিনের মাদকাসক্ত রাজিবকে পরিবার অনেক চেষ্টা করেছে মাদক থেকে সরিয়ে ভালো পথে আনার জন্য। রাজিব কোনভাবেই মাদক আসক্ত থেকে ভালো পথে আসতে পারেনি। পুলিশ ও যৌথ বাহিনীর কাছে স্বীকারোক্তিতে রাজীব বলে মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে চুরি ও ছিনতাইয়ের পথ বেছে নেই। 

মাদকাসক্ত রাজীব সকাল ১১ টার দিকে ধারালো অস্ত্র নিয়ে পৌরসভার ৭ নং ওয়ার্ড সনাতন ধর্মাবলম্বী শ্রী ভক্ত (৪০)এর স্ত্রী সহ কয়েকজন মহিলার পিছে পিছে ধারালো অস্ত্র নিয়ে হাঁটতে থাকে।  এ ঘটনাটি সুমন বৈশ্য( ৪৫) দেখে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে তাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করেন । পরে স্থানীয় লোকজন  পুলিশ ও যৌথ বাহিনীকে খবর দেন। যৌথ বাহিনী সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে  তাকে আটক করতে সক্ষম হয়।পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসনাত জামান বলেন, রাজিব নামের এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র সহ আটক করা হয়েছে। তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম