শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


মদন (নেত্রকোনা) সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-02-24
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নেত্রকোনার মদনে ১০ বছরের সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন (৩০) নামের এক পলাতক আসামিকে ১ বছর পর গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মদন থানা পুলিশের চৌকুষ অফিসার এস আই ফয়সালের নেতৃত্বে এস আই হাশেম, এস আই তারা মিয়া, এ এসআই সাকিব, এএসআই কামাল এবং কনস্টেবল মুন্সি সাইদুল ইসলামসহ গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে  তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা নিজ গ্রামের বোনের বাড়ি থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন ( ৩০) তিয়শ্রী ইউনিয়নের শিবপাশ সংগ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে মদন থানা অফিসার ইনচার্জ হাসনাত জামান প্রতিনিধিকে বলেন, মদন থানার অস্ত্র ও মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনোয়ার হোসেন দীর্ঘ দিন ধরে পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি জানায়, সে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ দিন বিভিন্ন উপজেলায় বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। বোনের বাড়িতে বেড়াতে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে নেত্রকোনার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম