শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


মদন (নেত্রকোনা) সংবাদদাতাঃ
DhakaReport24.com || 2026-02-21
মদনে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নেত্রকোণা মদনে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশা মানুষ।

এদিন সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়।

সকালে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন, নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।সিনিয়র সহ-সভাপতি ও কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আজাদ,ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, সহকারী কমিশনার ভূমি শাওলিন নাহার, উপজেলা মুক্তি যোদ্ধা আহবায়ক মতিউর রহমান, মদন থানা অফিসার ইনচার্জ, হাসনাত জামান, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রহুল আমিন। বক্তারা বলেন,

বাংলা ভাষা শক্ত অবস্থানে রয়েছে। যার পিছনে অবদান রেখেছেন ভাষা শহীদরা। আমাদের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করতে আরও কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এছাড়া ভাষা আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম