শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার


মদন (নেত্রকোনা) প্রতিনিধি
DhakaReport24.com || 2025-10-07
মদনে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

নেত্রকোনার মদনে ধর্ম অবমাননার অভিযোগে ফাহাদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ।  আজ মঙ্গলবার বিকেলে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত আনুমানিক ৩ টার দিকে মদন বাজার এলাকার তার নিজ বাসা থেকে ফাহাদকে গ্রেপ্তার করা হয়। 

ফাহাদ উপজেলা মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের সম্রাটের ছেলে। তারা দীর্ঘদিন ধরে পৌর সদরের মদন বাজার এলাকায় বসবাস করছেন। 

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফাহাদ "বঙ্গ টাইমস" নামের একটি ফেসবুক আইডি খুলে সেখানে বিভিন্ন ধরনের সংবাদ উপস্থাপন করে আসছে। নিজেকে সম্পাদক দাবি করে তার ফেসবুক আইডির এডমিন। তার জন্য সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে। 

"বঙ্গ টাইমস" আইডি দিয়ে সম্প্রতি হিন্দু ধর্মের দেবতার ছবি বাথরুমে ফেলে হারপিক ঢেলে ভিডিও প্রকাশ করে। বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হলে গতকাল রাত অভিযান চালিয়ে ফাহাদ কে আটক করে পুলিশ। এ ঘটনায় মদন থানার এস আই আব্দুল্লাহ আল রাহিদ বাদী হয়ে মঙ্গলবার ফাহাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ধারায় মামলা দায়ের করেন। তাকে আজ মঙ্গলবার নেত্রকোনা আদালতে পাঠায়। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম