শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে সহকারি শিক্ষক সমিতি ভুয়া ও ভিত্তিহীন কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন


মদন-(নেত্রকোণা) প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2025-10-03
মদনে সহকারি শিক্ষক সমিতি ভুয়া ও ভিত্তিহীন কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নেত্রকোনার মদনে গঠিত ভুয়া ও ভিত্তিহীন সহকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সরকারি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। 

শুক্রবার (৩ অক্টোবর) শিক্ষক সমিতির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রজমান লিটন তার লিখিত বক্তব্যে বলেন, জেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি সভাপতি মোঃ কামাল হোসেন খান এর স্বাক্ষরিত গত ৩১ জুলাই ২০২৫ সালে মদন উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির ৮১ সদস্য কমিটি অনুমোদন করেন। এতে সভাপতি আমি মোঃ মুজিবুর রহমান,ও সাধারণ সম্পাদক করা হয় মোঃ মানিক মিয়াকে।'

অপর দিকে রাতের আধাঁরে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, মদন উপজেলায় নবগঠিত বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির নামে মোঃ মাহমুদর রহমান মির্জাকে সভাপতি ও হাসানুল মান্না নিউটন সাধারণ সম্পাদক করে ১০১ বিশিষ্ট কমিটি গঠন করে অনুমোদন করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক সমিতির সভাপতি শামছুল উদ্দিন।

এ সময় তিনি আর ও বলেন,সদ্য গঠিত সহকারি শিক্ষকের কমিটি ভূঁয়া ও বানোয়াট,সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে শিক্ষকদের মানক্ষুস্ন করতে একটি মহল বির্তক সৃষ্টি করছে। এ কমিটি মূলত ভুয়া ও ভিত্তিহীন। এতে আপনারা বিভ্রান্ত হবেন না।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম