জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নেত্রকোনার মদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমা নামাজের পর উপজেলা মডেল মসজিদ চত্বরে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আল-হেলাল তালুকদার, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ভাইস চেয়ারম্যান মাও.রুহুল আমীন ও উপজেলা আমীর মাও. অলিউল ইসলাম।
সমাবেশ শেষে উপজেলা মডেল মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল মদন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাব-রেজিস্টারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জামায়াতের পাঁচ দাবি- ১.জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, ২.আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, ৩.অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ৪.ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ৫.স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম