শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : নেত্রকোনা

বিএনপি নেতা মাসুমের নি:শর্ত মুক্তির দাবিতে মদনে বিক্ষোভ


মদন, নেত্রকোনা প্রতিনিধি
DhakaReport24.com || 2025-09-21
 বিএনপি নেতা মাসুমের নি:শর্ত মুক্তির দাবিতে মদনে বিক্ষোভ

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদ্য সাবেক আহবায়ক সদস্য, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মদন পৌর বিএনপির সম্মানিত সদস্য শরীফুল আলম মাসুমের মুক্তির দাবিতে মদনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার পৌর সদরের প্রধান প্রধান সড়কে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।। মিছিল শেষে উপজেলা পাবলিক হল চত্বরে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমান ইল্রাহ সায়েম, পৌর যুবদলের সভাপতি শফিউল ইসলাম শফিক, সাবেক কলেজ ছাত্রদলের আহবায়ক গোলাম কিবরিয়া, সাবেক সদস্য সচিব সাইমন আকন্দ লিমন, কলেজ শাখার সভাপতি সৈয়দ মিঠু, সাধারণ সম্পাদক আবির মাহমুদ, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সুলতান শাহরিয়ার স্বজন, মদন ইউনিয়ন যুবদলের সভাপতি রোকন আকন্দ প্রমূখ।  

উল্লেখ্য ঢাকা সিএম এম কোর্টে, ২০১২ সালের বিস্ফোরক আইনে বনানী থানায়  আওয়ামী লীগের মামলায় ২ বছরের সাজা  প্রাপ্ত হয় মাসুম। এ মামলায় আত্মসমর্পণ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রোববার তার জামিন না মঞ্জুর করে জেলা হাজতে প্রেরণ করে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম