নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা হাটখলা গ্রামে ৫ মে বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭ টার দিকে ধান কেটে দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক খাইরুল ইসলাম নামের এক যুবককে প্রতিপক্ষের ধান কাটার কাঁচির আঘাতে নিহতের ঘটনাটি ঘটেছে।
নিহত খাইরুল ইসলাম মাখনা হাটখলা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
ঘটনাটি ঘটিয়েছে একই এলাকার লিয়াকত আলীর ছেলে শফিকুল ইসলাম ও তার লোকজন । পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিহত খাইরুল ইসলাম বৈশাখ মাসের ধাকাটা দলের একজন কৃষি শ্রমিক সদস্য ছিলেন,একই এলাকার লিয়াকত আলীর ছেলে শফিকুল ইসলামের পাকা ধানের জমি ঈদের পরে কেটে দেওয়ার কথা ছিল , কৃষি শ্রমিক খাইরুল ইসলাম সকালবেলা ধান কাটতে শফিকুল ইসলামের ধানের জমিতে যায়, পরে শফিকুলের ধানের জমি কাটতে তার অন্য ভাইয়েরা ভাগ বাটোয়ারা কারণে নিষেধ করেন,
এতে কাজ না করতে অনীহা প্রকাশ করে খাইরুল ইসলাম।
অনীহা প্রকাশ করায় লিয়াকত আলী মিয়ার ছেলে শফিকুল ইসলামের হাতে থাকা ধান কাটার কাঁচি দিয়ে, কৃষি শ্রমিক খাইরুল ইসলামকে গলায় আঘাত করলে গুরুতর আহত হয় খাইরুল ইসলাম, পরে স্বজনেরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিক খাইরুল ইসলাম ১০ মাস পূর্বে শর্মিন আক্তার (১৯) এর সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
এ বিষয়ে, মদন থানা ওসি মোঃ ফেরদৌস আলম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে মামলা প্রক্রিয়াধীন।
ঢাকারিপোর্ট২৪.কম/একে/আরএএম