শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : নেত্রকোনা

মদনে অবৈধ ভাবে সাড়ে চার হাজার লিটার পেট্রোল মজুদ করে বিক্রি 


DhakaReport24.com || 2022-04-24 17:15:30
মদনে অবৈধ ভাবে সাড়ে চার হাজার লিটার পেট্রোল মজুদ করে বিক্রি 

নেত্রকোনার মদনে সাড়ে চার হাজার লিটার  পেট্রোল  মজুদ করে অবৈধভাবে বেচাকেনার এক অভিযোগ পাওয়া গেছে।
জ্বালানি মন্ত্রণালয়ের লাইসেন্স ব্যতীত এত পেট্রোল  মজুদ রেখে বেচাকেনা আইনতগত ভাবে নিষিদ্ধ রয়েছে।

২৪ এপ্রিল রোজ রবিবার সরেজমিনে গিয়ে ,মদন বাজার কলেজ মোড় সংলগ্ন (মওদুদের) জ্বালানি পেট্রোলের দোকানে গিয়ে দেখা যায়, সাড়ে চার হাজার লিটার জ্বালানি পেট্রোল পানির ড্রামের  ভিতরে রেখে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে চালাচ্ছে এ বাণিজ্য।

জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বৈধ জ্বালানি মন্ত্রণালয়ের লাইসেন্স গ্রহণ করে নিয়ম-নীতি ভিতরে  পরিমাণমতো জ্বালানি তেল মজুদ রাখার নিয়ম রয়েছে।

অধিক জ্বালানি পদার্থ মজুদ করতে হলে  তেলের পাম্প এবং  মাটির নিচে কৃত্রিম ব্যবস্থা গ্রহণ করে তা মজুদ করার  নিয়ম রয়েছে, সরকার কর্তৃক অনুমোদিত ভাবে।

এই নিয়ম নীতির তোয়াক্কা না করে মদন বাজারে কলেজ মোড় সংলগ্ন হাফিজুর রহমানের ছেলে মওদুদ (৩০) তেলবাহী ,পেট্রোলের গাড়ি এনে সাড়ে চার হাজার লিটার জ্বালানি পেট্রোল মজুদ করে অবৈধ ভাবে চলাছে এ বাণিজ্য। 
সরকারের  রাজস্ব ফাঁকি দিয়ে চলছে এ বাণিজ্য।

পাশেই রয়েছে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ, কোমলমতি শিশুদের   সরকারি  প্রাথমিক বিদ্যালয় , এ প্রতিষ্ঠানের পাশে  এবং  সরকারি রাস্তার পাশে  সাড়ে চার হাজার লিটার পেট্রোলের মজুদকৃত স্টোর  রয়েছে।

এমতাবস্তায় পাশের দোকানদার সহ সকলেই রয়েছে আতঙ্কে , যেকোনো সময় ঘটে যেতে পারে এ বাজারে বড় থেকে বড় অগ্নি দুর্ঘটনা।

এমন অগ্নি দুর্ঘটনা হাত  থেকে রক্ষা পেতে চায় বাজার বাসি সহ আশেপাশের লোকজন। 

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম