শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আটক ৮

>> বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

>> নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং

>> মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

>> ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

>> রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

>> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

>> ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন

>> ঘরে মিলল বাবা ও দুই মেয়ের মরদেহ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

>> রাজধানী থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ২

আপনি পড়ছেন : নেত্রকোনা

নেত্রকোনায় ৪৪ কেজি গাঁজাসহ আটক ১


DhakaReport24.com || 2022-04-20 10:02:45
নেত্রকোনায় ৪৪ কেজি গাঁজাসহ আটক ১

নেত্রকোনায় ঢাকাগামী একটি বাস থেকে ৪৪ কেজি গাঁজাসহ কোরবান আলী নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

এ সময় তার সঙ্গে থাকা চার সহযোগী পালিয়ে যায়। কোরবান আলী গাজীপুর জেলার জয়দেবপুরের বুরুলিয়া এলাকার মৃত নবাব মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সোয়া আটটার দিকে জেলা সদরের বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে মডেল থানার পুলিশ।

পালিয়ে যাওয়া সহযোগীরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাধন , গাজীপুরের মাওনা এলাকার আসাদুল, একই এলাকার তমিজ ও ময়মনসিংহের ত্রিশাল এলাকার আবদুল্লাহ। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের নাম জানিয়েছে কোরবান।

পুলিশ জানায়, কোরবান আলী একজন পেশাদার মাদকবিক্রেতা। তার নামে বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। এর আগেও নরসিংদীতে ২০ কেজি গাঁজাগহ গ্রেফতার হয়েছিলেন তিনি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই পাঁচজন সুনামগঞ্জ থেকে গাঁজার চালান নিয়ে ঢাকা যাচ্ছেন এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে কোরবান আলীর ব্যাগ তল্লাশি করে ৪৪ কেজি গাঁজা পাওয়ার পর তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অপর চার সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির নামে মামলা দিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে। আর পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম