নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে আইন ও বিধিমালা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আইন সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি, উপস্থিত ছিলেন
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান , টাস্কফোর্স কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা হয় এবং আগামিদিনে আইন বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম