মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

>> পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

>> আওয়ামী লীগকে আগে অপরাধ স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

>> বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

>> ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

>> ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা

আপনি পড়ছেন : নওগাঁ

সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের


DhakaReport24.com || 2026-10-06
সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

নওগাঁর সাপাহার এবং জয়পুরহাট সদর সীমান্তে সাতজনকে বাংলাদেশে অনুপ্রবেশের (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত দিয়ে এ পুশইনের চেষ্টা চালানো হয়।


বিজিবি সূত্র জানায়, পুশইনের শিকার সাতজনই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। তাদের ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।


পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সোনাডাঙা সীমান্ত এলাকা দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা প্রতিহত করে। একই সময়ে জয়পুরহাটের কড়িয়া সীমান্ত দিয়ে আরও তিনজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে তাও রুখে দেয় বিজিবি।


তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম