শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-10-23
দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শরিফা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার শরিফা খাতুন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের বাসিন্দা। তিনি মো. হারুনুর রশিদের স্ত্রী। এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১২-এর অধিনায়কের নির্দেশনায় সিপিসি-৩-এর একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালিয়ে শরিফা খাতুনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১৯(গ) উপধারায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করার প্রত্যয় জানিয়েছে এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্প।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম