মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ঢাবি শিক্ষকের ছেলের গাড়িচাপায় আহত ৬ শিক্ষার্থী

>> ১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়

>> সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

>> এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক্ষামন্ত্রী

>> হত্যা মামলায় জামিন পেয়েই ‘জয় বাংলা’ স্লোগান আইভীর

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

>> সৌদিগামী ফ্লাইট বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসী

>> অস্ত্র-হেরোইনসহ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেফতার

>> বিমানবন্দরে হামলা,‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর

>> রিয়াদ বিমানবন্দর বন্ধ : ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার ২৬৯ যাত্রী

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু


জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
DhakaReport24.com || 2026-10-13
জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪ টার দিকে জীবননগর কালীগঞ্জ মহাসড়কের হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কয়েকদিন যাবত ভারসাম্যহীনভাবে এদিক-ওদিক ঘুরে বেড়াতেন। পরে ভোরের দিকে স্থানীয়রা তার মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে  জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জীবন থানা অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, বর্তমানে নিহত নারীর মরদেহ জীবননগর থানায় রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম