সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ৫, ২০২৬

২০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-10-04
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম কুতুবপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের পুকুরপাড়ে সিয়াম ও তার সমবয়সী চাচাতো ভাই সাইম খেলছিল। খেলাধুলার এক পর্যায়ে সিয়াম হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে সাইম দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে খোজাখুজি করে সিয়ামকে উদ্ধার করেন। তবে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম