বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

>> ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

>> অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্সে এলো ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার

>> কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

>> সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

আপনি পড়ছেন : চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় পেঁয়াজু বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ


সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
DhakaReport24.com || 2026-10-07
আলমডাঙ্গায় পেঁয়াজু বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চয়েন উদ্দিন (৫০) নামে এক পেঁয়াজু, বড়া ও চপ বিক্রেতাকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার ওসমানপুর গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে। পরে একটি ভ্যানে করে তার মরদেহ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নিহত চয়েন উদ্দিন উপজেলার হারদী ইউনিয়নের গাংপাড়া এলাকার মৃত গোলাম কিবরিয়ার ছেলে। তিনি এলাকায় পেঁয়াজু, বড়া ও চপ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে চয়েন উদ্দিনের সঙ্গে হেলাল (৪৫) নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে হেলাল চয়েনের ছেলের মোবাইল ফোনে কল করে পাওনা টাকা পরিশোধের কথা বলে চয়েনকে ওসমানপুরের বিশ্বাসপাড়ায় আসতে বলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পরে চয়েন সেখানে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন। এক পর্যায়ে তার মৃত্যু হয়। বিকেল সাড়ে ৩টার দিকে একটি ভ্যানে করে তার মরদেহ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

নিহতের পরিবারের দাবি, চয়েনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের অভিযোগ, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর চয়েন উদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, হত্যার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম