শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

আত্রাইয়ে ছাত্রী হেনস্তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন


উত্তাল মাহমুদ স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2025-04-09
আত্রাইয়ে ছাত্রী হেনস্তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

 নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের বিরুদ্ধে ছাত্রী হেনস্তার অভিযোগ উঠেছে। 

এ অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বান্দাইখাড়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তার অপসারণ ও শাস্তির দাবি জানান।

গত ২৪.০২.২০১৪ ইং সালে দিলিপ কুমার মন্ডল ছাত্রীদের প্রতি অসদাচরণ করার কারণে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি তাকে সাধারণ ক্ষমা  করে সতর্ক করলেও তিনি এ আচরণ বন্ধ করেননি।

গত ১২.০৩.২০২৫ ইং তারিখে নওগাঁ জেলা প্রশাসকের কাছে ছাত্রীদের পক্ষ থেকে অভিভাবকরা লিখিত অভিযোগ দাখিল করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তার দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানিয়ে ছিলেন।

তবে গত ১৬ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলিপ কুমার প্রামানিকের অবসর গ্রহণের পর জ্যেষ্ঠতার ভিত্তিতে দিলিপ কুমার মন্ডল এ দায়িত্ব পান। মানববন্ধনে বক্তারা তার অবিলম্বে অপসারণ ও শাস্তি দাবি করেন। 

সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো.জাহিদ বলেন, মেয়েদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ চাই। ছাত্রী কামরুন নাহার বলেন, তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, অভিযোগের অনুলিপি পেয়েছি। তদন্তে সত্য প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে  শ্রী দিলিপ কুমার মন্ডল অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এগুলো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমার চরিত্র ও পেশাগত জীবনের বিরুদ্ধে এটা আক্রমণ। 

স্থানীয়দের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ আকরাম হোসেন, মোঃ লুৎফর রহমান, মোঃ আনোয়ার হোসেন তরফদার, মোঃ মামুনুর রশিদ, ছাত্রী অভিভাবক মোঃ ওহিদুর রহমান, ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃ তাসমিয়া, তাফসিয়া,ফারহানা ইয়াসমিন প্রমুখ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে। এ ব্যাপারে শিক্ষার্থী ও অভিভাবক ও এলাকাবাসী দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম