শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


উত্তাল মাহমুদ স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2025-03-05
আত্রাইয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচুপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ মার্চ আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা পাঁচুপুর শাখার নায়েবে আমীর শাহিন আহম্মেদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-০৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এম.পি পদপ্রার্থী ও আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এবং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নায়েবে আমীর আসাদুল্লাহ আল-গালিব,সাধারণ সম্পাদক ওসমান গণি।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,গুড়নই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওঃ মোহাম্মদ নূরুল ইসলাম। এছাড়াও মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ,সম্মানিত ব্যক্তিবর্গ,জামায়াতে ইসলামীর কর্মীসহ সাধারণ মাহফিলে মানুষ অংশগ্রহণ করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম