শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় শহীদ শেখ ফাহমিন জাফরের কবর জিয়ারত করেন ছাত্রদল


উত্তাল মাহমুদ, স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2024-09-06
নওগাঁয় শহীদ শেখ ফাহমিন জাফরের কবর জিয়ারত করেন ছাত্রদল

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গুলিতে নিহত নওগাঁর আত্রাইয়ের শহীদ শেখ ফাহমিন জাফরের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন আত্রাই উপজেলা ছাত্রদল ও মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্বিবিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল।

শুক্রবার বাদ জুম্মা উপজেলার তারাটিয়া গ্রামে সমাহিত কবরস্থানে শেখ ফাহমিন জাফরের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত শেষে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হোসেন, যুগ্ম আহবায়ক শাহরিয়া সরদার সৌরভ, গোলাম মর্তুজা শাহিন, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সজিব বিন আজান, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান স্বাধীনসহ ছাত্রদলের নেতৃবৃন্দ। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম