শান্তিপূর্ণভাবে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ।
এখন চলছে ভোট গণনা। এরপর কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা করবেন প্রিসাইডিং কর্মকর্তারা। পরে লিখিত ফলাফল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হলে জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন।
এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ১২৪টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্ৰহনের পর থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম ও আরেক স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা প্রতিদ্বতীতা করেন। এই আসনের মোট ভোটার ছিল ৩ লাখ ৫৬ হাজার ১৩২জন।
ধামইরহাট ও পত্নীতলা চেয়ে উপজেলা নিয়ে নওগাঁ-২ আসন। গত ২৯ ডিসেম্বর এই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্বগিত ঘোষনা করা হয়। এরপর নতুন করে আবারো নির্বাচনের তারিখ ঘোষনা করেন নির্বাচন কমিশন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম