শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়ামতপুরে সেমিনার


DhakaReport24.com || 2022-07-17 17:41:15
নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়ামতপুরে সেমিনার

নওগাঁর নিয়ামতপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার(১৭ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। 

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার(ওসি) হুমায়ূন কবির সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।