নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইনের শুরু হয়েছে। এ ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রায় ৩০হাজার শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানাে হবে। বুধবার (১৫ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইন উদ্বোধনকরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুব-উল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদও উপস্থিত ছিলেন। এছাড়া, উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র ও শিশু কনসালটেন্ট ডা. মনিরুল হক তরফদার, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
এ ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নের ১৯৩টি কেন্দ্রে। এর মধ্যে অস্থায়ী কেন্দ্র ১৯২টি এবং স্থায়ী কেন্দ্র ১টি।এ উপজেলায় ১৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত মোট ৩০ হাজার ৩১৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৮৫০ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ৪৬৭ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম