শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

আত্রাইয়ে তিলের বাম্পার ফলনের সম্ভাবনা


DhakaReport24.com || 2022-06-12 14:15:15
আত্রাইয়ে তিলের বাম্পার ফলনের সম্ভাবনা

গত মৌসুমে তিলের দাম ভালো পাওয়ায় চলতি মৌসুমে আত্রাইয়ে তিলের আবাদ বেশি হয়েছে বলে উপজেলা কৃষিদপ্তর সুত্রে জানা গেছে। উপজেলার ৮টি ইউনিয়ন এর বিভিন্ন চরাঞ্চলের উচু জমি এবং আত্রাই ও ছোট যমুনা নদীর বিভিন্ন চর বর্তমানে সবুজে ছেয়ে গেছে। 

উপজেলার বিভিন্নস্থানে সরেজমিনে ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় চলতি মৌসুমে তিলের আবাদ বেশি হয়েছে এবং আশা করা হচ্ছে ফলন খুব ভাল হবে। কারণ হিসেবে কৃষকরা উল্লেখ করেছে এ পর্যন্ত তিলে কোন রোগ হয় নাই। এ ছাড়া অনা বৃষ্টির কারনে তিলের আবাদ খুব ভাল হয়েছে।

 কৃষক ফজলুল হক বলেন, তিনি ১ বিঘা জমিতে তিলের আবাদ করেছেন এবং তিল খুব ভাল হয়েছে প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে বাম্পার ফলনের আশা করছেন।

এদিকে উপজেলার আত্রাই নদীর বান্দাইখাড়া বাউল্লা উদনপৈসহ ছোট যমুনা নদীর বিভিন্ন চর চলতি মৌসুমে তিলের ভাল আবাদ হয়েছে বলে জানা গেছে। উপজেলার আহসানগঞ্জ হাটে বাদাম বিক্রয় করতে আশা লালুয়া গ্রামের কৃষক মো সাদেক আলী জানান গত মৌসমে তিনি ১ বিঘা জমিতে তিলের আবাদ করেছিলেন এবং তিলের ভাল দাম পাওয়ায় চলতি মৌসুমে ২ বিঘা জমিতে তিলের আবাদ করেছেন, তিল খুব ভাল হয়েছে। এ ব্যাপারে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার জানান চলতি মৌসুমে আত্রাই উপজেলায় তিল আবাদের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছিল ১২ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ১৪ হেক্টর জমিতে। 

কৃষি কর্মকর্তা আরো জানান চলতি মৌসুমে এ পর্যন্ত প্রাকৃতিক কোন দুর্যোগ এবং কোন রোগব্যাধি না হওয়ায় তিলের আবাদ খুব ভাল হয়েছে। এ জন্য আশা করা হচ্ছে তিলের বাম্পার ফলন হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম