নওগাঁয় সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড ব্যাটেলিয়ান (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
বুধবার (৮ জুন) দিবাগত রাত ১টার দিকে নওগাঁ শহরের আলু পট্টি মোড় দক্ষিণ স্বপ্ননীড় নামক বাসার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-আনোয়ার হোসেন (৪৪) ও ইসমাইল (৪০)। তাদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলায়। আনোয়ার হোসেন উপজেলার দক্ষিণ তেতাভুমি আব্দুল ওহাবের ছেলে ও ইসমাইল হোসেন বড় দশিয়া গ্রামের ময়লন হোসেনের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অপারেশনাল দলের কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা রাত ১টার দিকে নওগাঁ শহরের আলু পট্টি স্বপ্ননীড় নামক বাসার সামনে অভিযান চালায়। এ সময় সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ ওই দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব সদস্যরা। এ সময় তাদের কাছে থাকা একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বের হয়, ওই দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম