শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

আত্রাইয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


DhakaReport24.com || 2022-06-08 21:48:30
আত্রাইয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুন) বিকেল ৩টার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাশিয়াবাড়ী গ্রামে কৃষকদের নিয়ে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

ভোঁপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্পের মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাওছার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার মো. শাহিনুল ইসলাম, মোছা. তাছলিমা খাতুনসহ অর্ধশত কৃষক

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম