নওগাঁয় মাদক মামলায় জুয়েল রানা (২১) ও বাবু (২০) নামে দুই যুবকের যাবতজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথ প্রত্যককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৭ জুন) অতিরিক্ত জলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহজাহানপুর ইউনিয়নের নরদ্রপুরের মোল্লাপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে জুয়েল রানা একই গ্রামের আমির হাসানের ছেলে বাবু।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৯ আগষ্ট মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলের ইয়ার ফিল্টারের ভিতর অভিনব কায়দায় ২২৫ গ্রাম হিরোইন বিক্রির উদ্দশ্য নওগাঁর দিক নিয়ে আসছিলেন। পথে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছীর জালুয়াপাড়া নামক স্থানে টহল পুলিশ তাদের আটক করেন।
২০১৮ সালর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর সারণীর ক্রমিক ৭ (গ) ধারা মোতাবেক অভিযাগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম