শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

৮ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

ধান মজুদ রাখায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা


DhakaReport24.com || 2022-06-07 10:16:15
ধান মজুদ রাখায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁয় চালকল মিলে অতিরিক্ত ধান ও চাল মজুদ রাখায় দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে জেলার সদর উপজেলার দুবলহাটি এলাকার মেসার্স শাপলা ট্রেডার্সকে ২০হাজার টাকা এবং চকপ্রান এলাকার ফয়সাল রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান।  

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান জানান- অতিরিক্ত ধান ও চাল মজুদ রাখার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া নিজ বাড়িতে এক মাসেরও বেশি ধান মজুদরাখায় পাচদিনের মধ্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।অভিযানে বিভিন্ন মজুদ গুদামে বিপুল পরিমান ধান ও চাল পাওয়া যাচ্ছে এবং সেখানে জরিমানা করে তা দ্রুত বিক্রির নির্দেশ প্রদান করা হচ্ছে। বর্তমান এমন পরিস্থিতিতে কিউ যেন বৈশ্যিক সংকট সৃষ্টির করে খাদ্যদ্রব্য মজুদ করে না রাখতে পারে তার জন্য যথাযত ব্যবস্থা জেলা প্রশাসন গ্রহন করছে বলে জানান তিনি।
 
অভিযানে নওগাঁ সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আমিনুল কবির, সদর খাদ্য পরিদর্শক আতিকুল ইসলাম সহ নওগাঁ পুলিশ লাইনের চৌকস পুলিশ বাহিনী অংশ নেন।  

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম