বিএনপি ও তাদের দোসর সন্ত্রাসী ছাত্রসংগঠন ছাত্রদল কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মান্দা উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (৪ জুন) বিকাল ৪ টায় মান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ্যাড.নাহিদ মোর্শেদ বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামানিক ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মান্দা উপজেলা চেয়ারম্যান মোল্লা মোঃ এমদাদুল হক, ভাইচ চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, সহ-সভাপতি মির্জা মাহবুব বেগ বাচ্চু, সাংগাঠনিক সম্পাদক আবু বাক্কার ছিদ্দিক, যুব মহিলা লীগের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমা, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ মোর্শেদ, শ্রমিক লীগের সাধারন সম্পাদক কাজল দেওয়ান, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নওশাদ আলী, মহিলা লীগের সাঃসম্পাদক মাহফুজা, আওয়ামীলীগের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, মান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোসাদ্দেদ হোসেন মারুফ, পরানপুর ইউপির সভাপতি আবু তালেব, বিষ্ণুপুর ইউনিয়নের সাঃ সম্পাদক দ্বীপক কুমার ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম